ঝিনাইদহে সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:২৬
ঝিনাইদহে সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে সড়ক ও রেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।


সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সদরে ট্রাকের ধাক্কায় ওসন্ধ্যায় কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে পৃথকভাবে দুইজন নিহত হয়।


কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ চৌধুরি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ চৌধুরি বারবাজার এলাকার বেলাট গ্রামের বিদ্যুত চৌধুরির ছেলে ।


স্থানীয়রা জানান, শুভ চৌধুরি পেশায় মোবাইল মেকানিক। সে সন্ধার পর বারবাজার এলাকার আওলিয়া মসজিদের পশ্চিম পাশে ট্রেন লাইনের নিকটে মোবাইল ফোনে কথা বলার সময় দুর্ঘটনায় নিহত হয় ।


এ ব্যাপারে বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস সন্ধা ৭টা ২০ মিনিটে বারবাজার এলাকা ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে নিহতের বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


অন্যদিকে ঝিনাইদহ সদরের নৃসিংহপুর নামক স্থানে শ্রমিক বাবার জন্য ভাত আনার সময় ট্রাকের চাপায় হুসাইন (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সময় প্রান্ত নামের অপর এক শিশু সামান্য আহত হয়। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে।


ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেল যোগে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটাই খাবার নিয়ে আসছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালিগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়ির ট্রাক পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে হুসাইন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পাশে পড়ে আহত হয় ওই সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত। প্রান্তকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com