
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলনের দায়ে শাহীন (২৫)নামে এক ট্রলি চালককে আটক করা হয়েছে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় স্যালো ইঞ্জন চালিত অবৈধ ট্রলি।
রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাটি বোঝাই ট্রলিটি জব্দ করা হয় এবং আটক করা হয় ট্রলির চালক শাহীনকে। সে উপজেলার হোসনাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটপ্রদীপ কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অম্যাম্য করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও সরবরাহ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতফিলিপনগর দারোগার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মাটি ভর্তি ট্রলিসহ চালক শাহীনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রলির মালিক একই ইউনিয়নের চরসাদিপুর (দারোগার মোড়) এলাকার লিটু মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রলিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। পরেভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান চলমান প্রক্রিয়া। অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের জনস্বার্থবিরোধী অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত কাম্য এবং জনস্বার্থে প্রশাসনের এমনঅভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।পরে জব্দ করা ট্রলি ও আটক চালককে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]