লালন আখড়া বাড়িতে দোল উৎসব শুরু আজ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:৫২
লালন আখড়া বাড়িতে দোল উৎসব শুরু আজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে আজ শুরু হচ্ছে দোল উৎসব। তবে পবিত্ররমজান মাসের কারনে সংক্ষিপ্ত করা হয়েছে এবারের আয়োজন। তাই এবারের আয়োজনে থাকছেনা গ্রামীণ মেলা আর লাখো ভক্ত ও দর্শনার্থীদের পদচারনা। শুধুমাত্র সাধুসঙ্গের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।


লালন সাঁই তাঁর জীবদ্দশায় দোলপূর্ণিমা তিথিতে কালিগঙ্গা নদীর তীরে শিষ্যদের নিয়ে মিলিত হতেন সাধুসঙ্গে। রাতভর চলতো আধ্যাত্মিক গান আর তত্ত¡ কথার আলোচনা। সাঁইজির দেহত্যাগের পরও যুগ যুগ ধরে সেই রেওয়াজ ধরে রেখেছেন তাঁর ভক্তানুরাগীরা।


এবারের দোল পূর্ণিমা তিথি পড়েছে সোমবার (২ মার্চ)। তবে পবিত্র রমজান মাসের কারণে এবার উৎসবের সেই চিরচেনা জৌলুষ নেই। নেই গ্রামীণ মেলা আর অন্যান্য আয়োজনের ঘটা। তাই নিজস্ব রীতিতে সাধুসঙ্গের মধ্য দিয়েই এবারের দোল উৎসব শেষ করবেন লালন বলে জানিয়েছেন লালন আখড়াবাড়ি ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান রিপন। তবে এবারের আয়োজন বড় পরিসরে না হলেও তেমন আক্ষেপ নেই সাধুভক্তদের। সাধুসঙ্গের আয়োজনটাকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা।


সাদামাটা আয়োজনে চিরচেনা লালন ভক্ত, অনুসারী ও দর্শনার্থীদের পদচারনামুখর না হলেও সাধুরা ইতোমধ্যে আখড়াবাড়ির আঙিনায় এসে বসেছেন ফরাস পেতে। ভাবসাগরে ডুবদিতে ক্ষনের অপেক্ষারত তারা।


এদিকে দোল উৎসব উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। উৎসককে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এমনটি জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন ও পুলিশ সুপার মো. জসীমউদ্দিন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com