
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেসার্স সিপি ফুড প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সিপি ফুড প্রডাক্টের বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যন্ন তথ্য না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় সত্তর হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসাথে দ্রুত সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া অভিযানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য, হোটেল, ঔষধ, মুদি দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]