জামায়াত নেতার ভাইকে হত্যার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৪:৫৩
জামায়াত নেতার ভাইকে হত্যার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতান ভাইকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


রবিবার (১ মার্চ) সকাল ১১টার দিকে জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসলামী ব্যাংকের সামনে থেকে ঘুরে জীবননগর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর এবং পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ জোয়ার্দার প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com