ইন্দুরকানীতে দোকান ঘর না ছাড়ায় ব্যবসায়ীর উপর হামলা, আহত ৬
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪
ইন্দুরকানীতে দোকান ঘর না ছাড়ায় ব্যবসায়ীর উপর হামলা,  আহত ৬
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে দোকান ঘর না ছাড়ায় ওয়ার্কসপ ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষ ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হামলায় আহত-৬ ।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে ইন্দুরকানী বাজার এলাকার এলজিইডি ব্রীজ সংলগ্ন পুরাতন কাজি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে ।


ঘটনা সূত্র জানা, উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মুজিবুর রহমান শেখের ছেলে সোহাগ শেখ (২৪) ওলিউল্লাহ শেখ (২৭) তারা দির্ঘদিন ধরে এলজিইডি ব্রিজ সংলগ্ন মেসার্স ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ব্যবসা করে আসছেন ।


ইন্দুরকানী গ্রামের মিলন শিয়ালীর ছেলে সাগর শিয়ালী ঐ ওয়ার্কসপে দির্ঘদিন ধরে কাজ শিখেছেন। পরে সাগর ওলিউল্লাহর দোকানের পাশে একটি ওয়ার্কসপের দোকান দেন। ওলিউল্লাহ শেখের দোকানের পশিজন ভালো হওয়ায় সাগর শিয়ালী তার দোকান ছাড়তে বিগত দিনে বিভিন্ন চাপ দিয়ে আসছেন এবং তাদের দোকান দিতে নিষেধ করেন । এই দোকানকে কেন্দ্র করে গত রবিবার রাতে শাকিল, সাগর দলবল নিয়ে ওলিউল্লাহকে মারধর করেন । মারধরের বিষয় নিয়ে শুক্রবার বিকেলে মিমাংসা বৈঠকের কথা ছিল থাকলেও সকালে সোহাগ ও ওলিউল্লাহ বাড়ি থেকে দোকানে আসার পথে পুরাতন কাজি অফিসের সামনে পেয়ে তাদেরকে মিলন শিয়ালীসহ তার ছেলে শাকিল ও সাগর, কবির দফাদার ও তার ছেলে সাবিব্বর মিলেপাইপ ও রড দিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পিরোজপুর সদর হাসপাতালে তাদের প্রেরণ করেন।


গুরুতর আহত সোহাগ ও ওলিউল্লাহ বলেন, আমরা দুর থেকে এসে এখানে ব্যবসা করি বিধায় আমাদের এখানে সাগর ব্যবসা করতে নিষেধ করে এবং দোকানঘর ছেড়ে দিতে বলেন । দোকান ছাড়িনি বিধায় পরিকল্পিত ভাবে তারা আমাদের উপর হামলাকরে গুরুতর জখম করেন এবং পিরোজপুরে দোকানের মালামাল আনার জন্য সাথে থাকা ১ লাখ ছিচল্লিশ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়।


অভিযুক্ত শাকিল শিয়াল বলেন, গত রবিবার আমাদের তারা মারধর করেন। পরে আজকে শালিশী হওয়ার কথা থাকলেও তারা সামনে পড়ায় তাদেরকে আমরা ধরি এবং ধরার পরে তারা আমাদের উপরে আঘাত করে এতে আমরা ৪জন আহত হয়েছি ।


ইন্দুরকানী থানা দায়িত্বরত এসআই সাইদুর রহমান জানান, মারামারি খবর পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠাই। আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব।


বিবার্তা/ শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com