সারাদেশ
সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪০
সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত পুলিশ কর্মকর্তার নাম আতিকুর রহমান। তিনি জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।


তিনি বলেন, একটি মামলার তদন্ত কাজে মোটরসাইকেলেন যাচ্ছিলেন আতিকুর রহমান। এসময় তামাবিলগামী পাথরবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com