মসজিদের মাইকে ক্বেরাত পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০
মসজিদের মাইকে ক্বেরাত পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে দারুল ক্বেরাত পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার চাটিবহর গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, মসজিদের মাইকে শব্দ করে দারুল ক্বেরাত পড়া নিয়ে মুসল্লিদের একপক্ষ আপত্তি জানান। বিষয়টি নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে দুইপক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com