
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪১ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক, মাদকদ্রব্য ও চোরাচালনী পন্য উদ্ধার হয়েছে। এসময় আটক হয়েছে ১ মাদক চোরাকারবারী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার অভ্যন্তরে চুলকানি ঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে বাংলাদেশেঅবৈধভাবে পাচারকালে প্রাগপুর বিওপির টহল দল ভারতীয় স্যালিক্যাল ক্রিম ২৫০ পিস উদ্ধার করে।
অপরদিকে একাদিন দুপুর ১২টায় কুষ্টিয়া খারালা ৫নং ব্রীজ মিরপুরদিয়ে মাদকদ্রব্য পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে মো. তুফান মন্ডল (৩৯) কে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। সে ভেড়ামারার চন্ডিপুর গ্রামের আলী মন্ডলে ছেলে।
এছাড়াও বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে কলমী শাকের বীজ পাচারের চেষ্টা করা হয়। এ সময় ঠোটারপাড়া বিওপির টহল দল চোরাচালানকারীদের ধাওয়া করলে ভারতীয় চোরাকারবারীরা বস্তাবন্দী কলমী শাকের বীজ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে সর্বমোট ৫১০ কেজি ভারতীয় কলমী শাকের বীজ উদ্ধার করে।বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ৪১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা ।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]