
কুষ্টিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৪৫) নামেএক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঠিকাদার বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ জামাল কুষ্টিয়া শহরে ভবন নির্মাণের ঠিকাদার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায় হলেও কুষ্টিয়া শহরের বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠিকাদার শাহ জামাল মোটরসাইকেলযোগে সাদ্দাম বাজার এলাকায় অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অরক্ষিত রেলগেট ওনিরাপত্তা কর্মী না থাকার কারণে মাঝে মধ্যেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্মীরা জানায়।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]