জীবননগরে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ৩
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১
জীবননগরে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটকৃতরা হলেন—একই গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকার সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা (৩২) এবং মং পূজাইন এর ছেলে মং চাকমা (২৮)।


পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুরন্দপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। আটক তিন জনকে সন্দেহভাজনকভাবে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, পরে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com