
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের (দামুড়হুদা-জীবননগর ও সদরের একাংশ নিয়ে গঠিত) নব নির্বাচিত সংসদ সদস্য রুহুল আমীন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এসময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবাপ্রার্থী রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন জামায়াতের এই এমপি।
পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, এছাড়া অন্যান্নদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী, সেক্রেটারী আবেদউদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারী আবুল বাশার, যুব-বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক, রফিকুল ইসলাম জীয়া সহ দলীয় নেতাকর্মীরা।
অভিযান শেশে চুয়াডাঙ্গা- আসনের এনপি রুহুল আমীন বলেন, আজ আমরা হাসপাতাল চ্বত্তর পরিষ্কার করতে এসেছে। এটা একটা ম্যাসেজ, আমরা হাসপাতাল কতৃপক্ষকে অবহতি করলাম এভাবেই হাসপাতাল পরিষ্কার রাখবো। নানা প্রতিকুলতা আছে তারপরও আমরা সর্বচ্চো দিয়ে হাসপাতালটাকে পরিস্কার করে রাখতে চাই।
তিনি আরও বলেন, হাসপাতালটি নানা কারণে দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। আমরা এখানকার সব ধরনের সমস্যার কথা শুনেছি। যেখানে যেখানে ডেভলপ করার দরকার আমরা সেটা নিয়ে কাজ করবো। এই হাসপাতালে অপারেশন বন্ধ আছে। আমরা আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালু করবো। সরকারী হাসপাতালে যেন সবাই সেবা নিতে পারে সেভাবে গড়ে তোলা হবে।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]