
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-(৩) সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী একটি গাড়ি আটক তল্লাশি করা হয়। এসময় গাড়ী থেকে ১৫ লাখ টাকাসহ ৩জনকে জিগ্যেসাবাদ করার জন্য আদালতে নেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর এলাকায় যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে গাড়িটি তল্লাশি করে টাকাসহ ৩ ব্যক্তি আদালতে নেয়।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। এ্যানি চৌধুরীর নির্বাচনী একটি গাড়ি চেকপোস্টে পড়ে। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদেরকে জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে টাকাও ফেরত দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল করিম বলেন, সেনাবাহিনীর চেকপোস্টে এ্যানি চৌধুরীর একটি নির্বাচনী গাড়ি তল্লাশি করা হয়। সেই গাড়ি থেকে ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। পরে সেনাবাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৫ লাখ টাকার বৈধ কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়।
রাতেই গাড়ি ও টাকার বিষয়ে এ্যানী চৌধুরী তার ভেরিফাই ফেসবুকে ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে টাকা ও গাড়ি তল্লাশির বিষয়ে ব্যাখা দেন। তার নির্বাচনী একটি গাড়ি তল্লাশি করা হয়। সেই গাড়িতে নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা পায় আইনশৃঙ্খলা বাহিনী। যাচাই-বাছাই শেষে আমার লোকজনকে ছেড়ে দেওয়া হয়। কেউ গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]