লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩
লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার-বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। অনুষ্ঠিত হয়েছে পুলিশের নির্বাচনী প্রস্তুতি প্যারেডও। টানা প্রচার-প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুম থেকে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ নির্বাচন কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করেন। নেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা।


এদিকে সকালে পুলিশ লাইন্স মাঠে পুলিশের নির্বাচনী প্রস্তুতি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি জানান, চারটি সংসদীয় আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুপাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপত্তায় ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। কোন ধরনের মব সৃষ্টি বা বিশৃঙ্খলা না হয়, সেইদিকে কঠোর নজরদারি দিতে হবে। সবার আশা একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা।


লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ বিভিন্ন রাজনীতিক দল ও স্বতন্ত্রসহ ২৯ প্রার্থী। ভোটার রয়েছেন ১৬ লাখ ৩৭ হাজার ৯শ ৫৬জন। ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবিসহ ৯ হাজার ৮শ জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। কাজ করছে ২৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনীও।সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সড়ক, মহাসড়কসহ অলিগলিতে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বিবার্তা/সুম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com