নবীনগরে ১৬ রাউন্ড গুলি ও শর্টগানসহ গ্রেফতার ১
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০
নবীনগরে ১৬ রাউন্ড গুলি ও শর্টগানসহ গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ১৬ রাউন্ড গুলি ও ১ টি শর্ট গানসহ মো. কেরামত আলী বিশ্বাস (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।


সোমাবার (৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


গ্রেফতারকৃত মো. কেরামত আলী বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।


নবীনগর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে কেরামত আলীকে জেলা কারাগারে পাঠানো হবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com