সারাদেশ
সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯
সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেল প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, আসন্ন নির্বাচনে জেলার সব ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার নিয়োজিত আছে। সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।


রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান তিনি।


তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে। এখন পর্যন্ত জেলার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক অবস্থায় আছে। আশা করি শেষ পর্যন্ত ঠিক থাকবে।


জেলা প্রশাসক আরও বলেন, আশা করছি, শহরের টাউন খাল নিয়ে যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়ন করতে পারলে খালের পানির প্রবাহ ফিরে আসবে। পৌরসভার যানজট নিরসনে আসন্ন নির্বাচনের পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


নির্বাচন বিষয়ে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে সমস্যা সৃষ্টি করতে সন্ত্রাসীরা জেল থেকে বের হওয়ার চেষ্টা করছে। কেউ যেন অনিয়ম করে জামিন না নিতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকার।


আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com