
সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টিএয়ারগান উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার ( ৮ ফেব্রুয়ারি) র্যার-৯ সিপিসি ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সিলেটের কানাইঘাট বীরদল গ্রামের একটি জঙ্গলে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান ২২২টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
অপর একটি অভিযানে রাত ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকার বাইপাস সড়কের পূর্ব
পাশে তল্লাশী করে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান এবং ৭৮০টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এয়ারগানগুলো এবং গুলি গুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো এবং গুলি সমূহ জিডি মূলে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]