
কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে যৌথবাহিনীর অভিযা চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথবাহিনী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]