
আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না। আমি কাউকে হুমকি দিই না। তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না বলে মন্তব্য করেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ এনে তিনি বলেন, আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না। আমি কাউকে হুমকি দিই না। তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না। দুটি ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে আসছিল তখন শুধু জবাবই দেইনি ইউনিয়ন দুটিও ব্রাহ্মণবাড়িয়া-২- এর সঙ্গে নিয়ে এসেছি।
এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, কেন্দ্রে কেন্দ্রে ফলাফল না ঘোষণা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন।
গত ১৮ মাসে কী পরিমাণ মামলা বাণিজ্য, চাঁদিবাজি, মানুষকে জিম্মি করা হয়েছে তা আপনারা জানেন। আমি কথা দিচ্ছি, এসব থেকে আপনাদের মুক্ত করব। মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের আইনগত দিকটি আমি দেখব।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]