রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৭
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।


রবিবার সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হবে। এতে বহির্নোঙ্গরের কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ ৪ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা।


ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল করাসহ আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করার দাবিও জানিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।


শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে এসব দাবি-দাওয়া তুলে ধরেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com