
দুর্নীতিবাজ- চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সুশাসনের মানববিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন একটি সরকার বাংলাদেশে আসার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকিলে খাগড়াছড়ি ঈদগাঁ মাঠে ১১দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়ত নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আসার পর আগামী ৫ বছরে দেশ পরিবর্তন জনগণের প্রত্যাশা পুরন করতে না পারলে পরবর্তী ৫ বছর পর আর জামায়াত ভোট দেয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পূর্বে চাঁদাবাজিতে বিএনপি চ্যাম্পিয়ন, দখলবাজিতে বিএনপি চ্যাম্পিয়ন, নারীদেরকে হেনস্থায়
বিএনপি। মায়ের জাত, যাদের পেটে আমরা জন্ম নিয়েছি। কষ্টের পরে সন্তান প্রসব করেছে, সেই মায়ের পেটে লাতি মেরেছে। সেই দলের নাম বিএনপি বলে ক্ষোভ প্রকাশ করে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের যথাযথ সম্মান নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
রাজনীতিতে মেধার মূল্যায়ন করতে হবে জানিয়ে রাজনীতিতে দুর্নীতিবাজ প্রতিযোগিতা হবে জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ,দখলবাজ,লুটেরাদের ক্ষমতার দেখতে চায় না। কারন ক্ষমতায় আসলে তারা লুটপাট-চাঁদাবাজি ব্যস্ত হয়ে উঠে। তাই দেশের উন্নয়নের স্থলে তাদের ভাগ্য বদল হয় আর জনগণের ভাগ্যের আর বদল হয়না বলে মন্তব্য করেন বক্তারা। এতে বক্তারা আরো বলেন, পাহাড় আর সমতলে উন্নয়নে কোন বৈষম্য থাকবে না। ভেদাভেদ নয়,সম্প্রীতি আর আত্ম-বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে।
জামায়াত ক্ষমতায় আসলে নানা উন্নয়ন পরিকল্পনাসহ দেশ মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা তুলে ধরে বক্তারা আও বলেন, খাগড়াছড়িতে জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের যেখানে-সেখানে হুমকি দেয়া হচ্ছে। তাই হুমকি দিলে একটা,ভোট কমবে দশটা বলেও হুশিয়ারী জানান বক্তা মনঝিলা সুলতারা ঝুমা।
এতে বিশেষ অতিথ ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলার আমীর ও কেন্দ্রিয় ম: শু: সদস্য অধ্যাপক আব্দুল আলিম,বান্দরবান জেলা আমীর মাওলানা এ এস এম আব্দুস ছালাম আজাদ।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী,খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন,ত্রিপুরা,জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) এডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা,জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরুলআলম, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী।
এছাড়াও চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি চন্দি নাথত্রিপুরা, এড. কৌশল চাকমা, চাইথোয়াই মারমা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর খাগড়াছড়ি সভাপতি আব্দুস সাত্তারসহ জনসভায় ১১ দলীয় নেতৃবৃন্দরা এতে অংশ নেন। সমাবেশ শেষে প্রধান অতিথির কাছে চাকমা সম্প্রদায়ের শতাদিক যুবক আনুষ্ঠানিক জামায়াতে যোগদান করেন।
বিবার্তা/মামুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]