দেশের রাজনৈতিক সংস্কৃতি সাধারণ মানুষের আস্থার সংকটে পড়েছে: চরমোনাই পীর
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪০
দেশের রাজনৈতিক সংস্কৃতি সাধারণ মানুষের আস্থার সংকটে পড়েছে: চরমোনাই পীর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি সাধারণ মানুষের আস্থার সংকটে পড়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে এক দল আসে, আরেক দল পালায়। কিন্তু ইসলামী আন্দোলন কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। বিএনপি কিংবা আওয়ামী লীগ উভয় দলই সংকটকালে আমাদের আশ্রয় পেয়েছে।


সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল হক সুমনের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।


বাঞ্ছারামপুর আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদকে সৎ ও আদর্শবান উল্লেখ করে চরমোনাই পীর বলেন, জাবেদ ভাই একজন ভালো মানুষ। তার নীতি ও আদর্শ স্পষ্ট। একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।


জনসভায় প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদ। তিনি বলেন, নির্বাচিত হলে বাঞ্ছারামপুরের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংসদে সোচ্চার ভূমিকা রাখবেন।


সাধারণ সম্পাদক জাকির হোসেন খাসনগরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।


বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com