
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ।
শনিবার (৩১ জানুয়ারি) জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে ১টি কাভার্ড ভ্যান সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হলে ইসলামপুর কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। উক্ত অভিযানে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি তল্লাশী করে কার্টুনের ভিতরে লুকায়িত অবস্থায় ১৮ হাজার ৫৬০ প্যাকেট সিগারেট, ১,৬৮০ প্যাকেট বেবী ডায়াপার, ৮৪০ প্যাকেট স্যানেটারী ন্যাপকিন এবং ১টি কাভার্ড ভ্যান আটক করা হয়। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল এর সিজার মূল্য-১,০৬,৭৬,০০০ টাকা।
আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]