ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ দুই এয়ারগান উদ্ধার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৮
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ দুই এয়ারগান উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের নয়নপুর থেকে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।


শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে র‌্যাব-৯ অভিযান পরিচালনা করে ধানের জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ২টি এয়ারগান এবং ১৫০টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।


উদ্ধারকৃত এয়ারগান এবং গুলিগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান এবং গুলি গুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com