
ঢাকা–সিলেট মহাসড়ককে কুট্টাপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি বাস বিশ্বরোডের দিকে আসার পথে অতিরিক্ত গতিতে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় বাসটির অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ তৎপরতার মাধ্যমে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]