হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:১০
হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা ক্ষেত থেকে শান্ত দাস (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কারাকান্দি–বাহেরখেলা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।


নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর এলাকার গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। তিনি ভাড়ায়চালিত অটোরিকশা চালাতেন।


হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।


নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে ফেসবুকে দেখে জানতে পারেন শান্তর লাশ ভুট্টা ক্ষেতে পড়ে আছে। তার অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।


ওসি মোরশেদুল আলম চৌধুরী আরও জানান, মরদেহ উদ্ধার করে হোমনা থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com