
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান চোরাচালানকৃত ১৪ কেজি গাঁজা, বিদেশী সিগারেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি সাদা রংয়ের NOAH মাইক্রোবাস আটক করে।
মাইক্রোবাসে তল্লাশী করে ১ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় কাছে থাকা অবৈধ পন্থায় আনা ৩,০০০ প্যাকেটে (৩,০০০x ২০) ৬০,০০০ টি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন - মোঃ আসাদুল্লাহ (৪৫), পিতা- হাজী মমতাজ মিয়া, নরসিংহপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা রুজু হয়েছে।
এদিকে সোমবার সকাল ৭:৩০ ঘটিকায় থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ গোলচত্বর হতে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ১৪ কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন - মোঃ নিয়াজ (২৪),পিতা- মারুফ মিয়া, নোয়াবাদী,বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। মোঃ ইব্রাহিম খলিল (৪৮),পিতা- মৃত মোসলেম উদ্দিন, শাহআলী বাগ, মিরপুর, ঢাকা।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]