ইন্দুরকানীতে
আড়াই কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৩৮
আড়াই কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ অর্থ সহ তুহিন হাওলাদার (২২) নামে এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।


থানা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেনের নির্দেশক্রমে এস.আই, আশিক এর নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাজা ও ১০২৭০ টাকা নগদ অর্থ সহ তাকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত তুহিন হাওলাদার (২২) উপজেলার ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।


এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ অর্থ সহ তুহিন হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেখিয়ে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com