নন্দীগ্রামে পুলিশের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৫২
নন্দীগ্রামে পুলিশের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আনিসুর রহমান (৪৩) ও তার ছেলে রবিউল ইসলাম (২৪)।


সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে পুলিশ উপজেলার দেওতা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনিরুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com