ফরিদপুরে বাস দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১২:২০
ফরিদপুরে বাস দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। তাৎক্ষণিকভাবে হতহতদের নাম পরিচয় জানা যায়নি।


মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।


ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।


বিবার্তা/এমবি


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com