রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ গ্রেপ্তার ১২
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২২:২২
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ গ্রেপ্তার ১২
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।


গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন।


অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: মাহিদুল ইসলাম ওরফে ওয়াস্তি(২৪) ও মো: বিচ্ছাদ (৫০)। মাহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর পবা থানার বজরাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পারিলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আওয়ামীলীগ কর্মী বিচ্ছাদ বোয়ালিয়া থানার কেদেুর মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com