সিংড়ায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০৮
সিংড়ায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (৫ মার্চ ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার একটি টিম অপারেশন ডেভিল হ্যান্ট অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলো, শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (৪২), লালোর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রিপন খান (৩৫), পৌর এলাকার ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন কে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।


সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অভিযানে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা সিংড়া থানা পুলিশ হেফাজতে আছে।
বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com