সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৮:১৯
সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহীর বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।


শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


মাহমুদ জামাল রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন।


ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও নির্বাহী সদস্য ছিলেন তিনি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল।


২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালেও একই দায়িত্বে নির্বাচিত হন এই ক্রীড়া সংগঠক।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com