
জাতীয় দলের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে এই শাস্তির কারণে পর্তুগালের হয়ে আগামী দুই ম্যাচে খেলতে বাধা নেই আল নাসর তারকার।
গত ৩০ সেপ্টেম্বর ডেনমার্কে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় রোনালদোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, এ ধরনের অপরাধে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। শেষ পর্যন্ত সর্বনিম্ন এক মাসের নিষেধাজ্ঞাই পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
পাশাপাশি তাকে ২৫৫ ইউরো জরিমানা দিতে হবে।
তবে নিষেধাজ্ঞার সময় হিসাব করলে জাতীয় দলের হয়ে পর্তুগালের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন রোনালদো।
আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে এবং এর তিন দিন পর ওয়েলসের বিপক্ষে মাঠে নামার সুযোগ রয়েছে তার।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেলেও পর্তুগালের হয়ে সামনের ম্যাচগুলোতে রোনালদোর উপস্থিতি নিয়ে তাই আপাতত কোনো শঙ্কা নেই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]