এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:১১
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
প্রিন্ট অঅ-অ+

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।


রবিবার (১৮ অক্টোবর) রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সহজ জয় তুলে নেয় রিয়াল।


ম্যাচের ৩০ মিনিটে আর্দা গুলারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।


ইয়ান দিয়োমান্দের বাড়ানো বল থেকে দারুণ এক শটে জালের দেখা পান তুর্কি মিডফিল্ডার। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।


জুড বেলিংহ্যামের দারুণ পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকরা। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বক্সের মধ্যে তাকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে পানেনকা কিকে বল জালে পাঠিয়ে দলের ব্যবধান ৩-০ করেন তিনি।


তিন গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় সেভিয়া। ৮০ মিনিটে লুকাস স্তাসিনের পাস থেকে একটি গোল শোধ করেন মানু বুয়েনো। তবে তাদের ঘুরে দাঁড়ানোর আশা বেশিক্ষণ টেকেনি। দুই মিনিট পরই আউরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে ব্যক্তিগত নৈপুণ্যে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন দিয়োমান্দে। তাতেই ৪-১ গোলের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।


ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাদের দখলে ছিল ৬৫ শতাংশ বল। লক্ষ্যে ৮টি শট নিয়ে চারবার গোল আদায় করে নেয় দলটি। বিপরীতে সেভিয়ার পাঁচটি লক্ষ্যে থাকা শটের বিপরীতে গোল আসে মাত্র একটি।


এই জয়ে লা লিগায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির পর টানা তৃতীয় জয় তুলে নেওয়া দলটি উঠে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২১। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন ছয় পয়েন্ট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com