
সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে। এরমধ্যেই সারাদেশে কাপছে বিশ্বকাপ জ্বরে। হাট-বাজার শহর ও গ্রাম অঞ্চলে আলোচনার তুঙ্গে বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের আলোচনা নিয়ে। চলছে টক-ঝাল মিষ্টি ঝগড়া ও তর্ক বিতর্ক। বিশ্বকাপ ফুটবল মাঠে ব্রাজিল দলের খেলার ঠিক একদিন আগে সীমান্তবর্তী দিনাজপুরের হিলির চুড়িপট্টি খেলার মাঠে আনন্দে মেতে উঠেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা।
শুক্রবার (১২ জুন) বিকেলে চুরিপট্টি ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক ফুটবল দল। এই খেলায় ব্রাজিল-২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সমর্থক দল।
খেলা উপলক্ষে আগের দিন পৌর মাইকিং করা হয়। দুপুর গড়তে না গড়তে মাঠে আসতে শুরু করে শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সের শত শত ফুটবল প্রেমী দর্শকরা। গোটা মাঠে হলুদ-সবুজ ও নীল-সাদা জার্সির রং দেখে চোখ জুড়িয়ে যায়। খেলার শুরু থেকে তীব্র উত্তেজনা দেখা যায় এই প্রীতি ফুটবল ম্যাচে। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধেই, দারুণ এক আক্রমণে প্রথমেই গোল করে আর্জেন্টিনা সমর্থকদের দল।এতে আনন্দের জোয়ারে ভাসচ্ছে তাদের সমর্থকরা।
তবে এই আনন্দ বেশিক্ষন স্থায়ী হয়নি। পরবর্তীতে গোল করে ব্রাজিল সমর্থকদের দল। এবার আনন্দের জোয়ারে ভাসে ব্রাজিল সমর্থক গোষ্ঠী। ১-১ সমতায় প্রীতি ফুটবল ম্যাচের ঠিক শেষের দিকে জয়সূচক গোলটি পায় সেলেসাও'রা।
দুই দলের সমর্থকরাই তাদের দল বিজয়ী হওয়ার আশাবাদ করলেও হেরে যাওয়ায় ভেঙ্গে পড়েন আর্জেন্টিনা ভক্তরা। এদিকে এমন খেলায় দায়িত্ব পালন করতে পেরে খুশি খেলা পরিচালক ও সহকারী পরিচালকরা। বিশ্বকাপ জ্বরে যখন কাপছে সারাদেশ ঠিক সেই মহূর্তে এই আয়োজন সীমান্তবর্তী হিলির ফুটবল প্রেমীদের মাঝে এক অপূর্ব সম্প্রীতি ও আনন্দ উল্লাস করতে পেড়েছে এমনটাই মনে করছেন স্থানীয়রা।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]