লালমনিরহাটে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‌্যালি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২৩:৪৩
লালমনিরহাটে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‌্যালি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎বিশ্বকাপ ফুটবলকে ঘিরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক ও আলোচনা। এরই ধারাবাহিকতায় এবার মাঠে নেমেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

‎শুক্রবার (৫ জুন) বিকেলে তুষভান্ডার রমণী মোহন বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। প্রিয় দলের জার্সি গায়ে এবং হাতে আকাশি-নীল পতাকা নিয়ে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ তৈরি করে।


এতে নানা বয়স ও পেশার কয়েক শতাধিক ফুটবলপ্রেমী অংশ নেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎র‌্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেও শিরোপা জিতে জার্সিতে চতুর্থ তারকা যোগ করবে বলে তারা আশাবাদী। তাদের ভাষ্য, বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ভিন্নমাত্রার উচ্ছ্বাস কাজ করে এবং প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের এটি একটি অন্যতম উপলক্ষ।

‎সমর্থকদের মতে, বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণ হলো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপ ঘিরে এই প্রতিদ্বন্দ্বিতা যেমন উত্তেজনা বাড়ায়, তেমনি ফুটবল উৎসবকেও আরও প্রাণবন্ত করে তোলে।

‎র‌্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্ব ফুটবলে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। সেই ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতাই তাদের দলটির প্রতি ভালোবাসা ও সমর্থনের মূল কারণ।

‎স্থানীয়দের মতে, আর্জেন্টিনা সমর্থকদের এই আনন্দ র‌্যালি প্রমাণ করছে যে বিশ্বকাপের উত্তাপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে কালীগঞ্জের ফুটবলপ্রেমীদের মাঝে। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা।


বিবার্তা/‎হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com