ব্রাজিল সমর্থকদের জমকালো আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষ রোপণ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:০৬
ব্রাজিল সমর্থকদের জমকালো আয়োজনে আনন্দ শোভাযাত্রা  ও বৃক্ষ রোপণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আর মাত্র কয়েক দিন পরে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে। তাই এখন থেকেই বিশ্বকাপ জ্বরে কাপছে বাংলাদেশ। শুরু বিভিন্ন দলের সমর্থকদের ব্যাপক আলোচনা টক ঝাল মিষ্টি ঝগড়া ও সমালোচনা। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৬ সালের বিশ্বকার্প ফুটবলে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের জমকালো আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় শিশু তার কাঁধে কেউ বা হাত ধরে এবং প্রিয় দলের পতাকা হাতে বিভিন্ন বয়সের শত শত সমর্থন অংশ গ্রহণ করেছে। সবার গায়ে প্রিয় দলের হলুদ, সবুজ ও সাদা জার্সি শোভা পাচ্ছে। কেউ কেউ মুখে ও আল্পনা ছোঁয়ায় রাঙ্গিয়ে তুলেছে। তবে সবার আগে বাংলাদেশের জাতীয় পতাকা তারপরে প্রিয় দলের দীর্ঘ পতাকা সমর্থকরা হাত ধরিয়ে আছে। অন্য দিকে চলছে ব্যান্ড পার্টির বাজনা। এক কথায় আনন্দের জোয়ারে ভাসছে সমর্থকরা।


বুধবার(৩ জুন) বিকালে দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা পরিষদের গেট থেকে সমর্থকরা বিশাল একটি ব্রাজিলের পতাকা ও আনন্দ শোভাযাত্রার ব্যানার নিয়ে শোভাযাত্রা বাহির করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি সীমান্তের জিরো পয়েন্ট হয়ে প্রথম দিনের প্রস্তুতি সভার সেই হিলি রেলষ্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা গানের তালে তালে নাচে ও আনন্দ উল্লাস করেন। এসময় ব্যান্ডপাটি ও সাউন্ডবক্স দিয়ে বাদ্যযন্ত্রের সুরে সুরে আনন্দ উল্লাস করেন তারা। সবশেষে সমর্থকরা ব্যতিক্রমি উদ্যোগ হিসেবে প্লাটফর্মের ওপরে ফাঁকা জায়গায় ফলজ বৃক্ষ রোপণ করেন। বাাবা মোকাররম হোসেনের সাথে ৪ বছরের শিশু মেগা ও নিজ হাতে বৃক্ষ রোপণ করে।


শোভাযাত্রায় অংশ গ্রহণকারী ছোট শিশু মেঘা, আলিফ, আদনান সম্পা সহ অনেকে এসেছে তারা ফুটবল সম্পর্কে কিছু জানে না বা বুঝে না তবুও তারা কেউ বাবা, দুলাভাই ও বড় ভাইয়ের সাথে চলে এসেছে।


শোভাযাত্রায় অংশ গ্রহণকারী এস এম রেজা বিপুল জানান, আর মাত্র কয়েক দিন পরে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে। এবারের বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন দিতে আজকের আয়োজন। ঝড় বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমর্থকরা ঘরে বসে না থেকে চলে এসেছে। এটাই হচ্ছে ফুটবলের আবেগ আর ভালোবাসা। তবে আমরা টক ঝাল মিষ্টি ঝগড়া ও তর্ক বিতর্ক করবো তবে সৌহার্দ্য পরিবেশে বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করবো। কখনো কোন ঝামেলা হতে দিবো না।


আর এক সমর্থক মশিউর রহমান বকুল জানান, আজকে আমরা ব্রাজিল সমর্থক যারা শোভাযাত্রায় নিজ খরচে আবেগ ও ভাললাগার জায়গা থেকে এসেছি। এবারের বিশ্বকাপে আর একটা স্টার চাই চাই। তাহলে আমাদের ছয়টা হবে।


অপর সমর্থক সেতু বলেন, আজকের শোভাযাত্রা সফল ও সার্থক করতে বড় ও ছোট ভাইদের সাথে আলোচনা এবং পরামর্শ করেছি। আজকের শোভাযাত্রায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে সমর্থকরা এসেছে বলেই হিলিবাসীসহ সারাদেশে ও সারাবিশ্ব জেনেছে ব্রাজিল সমর্থকরা কি করতে পারে এবং বিশ্বকাপ ট্রফি পেলে আরও কি করতে পারে। তবে হাকিমপুর হিলির ইতিহাসে এতো বড় শোভাযাত্রা আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। প্রিয় দলের জন্য দোয়া ও শুভ কামনা রইল।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com