হাকিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:০২
হাকিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর বোয়ালদাড় ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে উপজেলার বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পযার্য়ে (বালক ও বালিকাদের) টুর্নামেন্টের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মেফতাহুল জান্নাত, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. জামান আলী,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. নওশাদ আলী, সহকারী শিক্ষক মো. মাসুদ রানা ইউপি সদস্য মো. মশিউর রহমান বকুল, মো. মুশফিকুর রহমান সহ অত্র ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ছাত্র/ছাত্রী এবং অভিভাবক গণ উপস্থিতি ছিলেন। বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরা (বালক ও বালিকারা) পুরস্কার পেয়ে উল্লাসে মেতে উঠে। পরবর্তীতে বিজয়ীরা উপজেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য ফুটবল খেলা অন্যতম। আর ফুটবল খেলার সাথে জড়িত থাকলে ছেলে মেয়েরা মাদক ও মোবাইল থেকে দুরে থাকবে বলে আশাবাদী।


পড়াশোনার পাশাপাশি হাকিমপুর উপজেলায় বেশি বেশি ফুটবল খেলা আয়োজন করার পরামর্শ দেন বক্তারা।


ফাইনাল খেলায় (বালক) চেংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করেন, বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।


অন্য দিকে (বালিকা) কলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করেন, বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি গ্রুপে চ্যাম্পিয়ন হয়।


সবশেষে পরাজিতদের রানার্স আপ ও বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন টফি তুলে দেন অতিথি বৃন্দ। খেলা পরিচালনা করেন মো. ইব্রাহিম হোসেন।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com