
টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা। এবার চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য মাসে ১ লাখ টাকা করে বেতন প্রদানের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া দিবসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাফজয়ী ফুটবলারদের জন্য মাসিক বেতনে চমক উপহার দেন।
এর আগে শনিবার রাতে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। সেখানে আয়োজিত জমকালো অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে তাদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আলাদা আর্থিক প্রণোদনার কথা জানানো হয়েছে। তবে বড় চমকটি জমিয়ে রেখেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আর্থিক প্রণোদনার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট অঙ্ক জানাননি। তিনি জানিয়েছেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের বিস্তারিত ঘোষণা করা হবে এবং ফুটবলারদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]