বাবা-ছেলেকে নিয়ে বগুড়ায় ঈদের জামাতে মুশফিক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১৩:১৩
বাবা-ছেলেকে নিয়ে বগুড়ায় ঈদের জামাতে মুশফিক
প্রিন্ট অ-অ+

জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদুল ফিতর পালন করছেন নিজের শহর বগুড়ায়। বাবা ও ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়েছেন তিনি।


শনিবার (২১ মার্চ) সকালে রিকশায় চড়ে ছেলেকে সঙ্গে নিয়ে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যান সাবেক এই অধিনায়ক। আগে থেকেই ঈদগাহে উপস্থিত ছিলেন তার বাবা মাহবুব হামিদ তারা।


বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অসহায় মানুষের মাঝে দান করেন এই ক্রিকেট তারকা। এর আগে সকালে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন তিনি।


ঈদের আনন্দ ভাগাভাগি প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দ পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও গরিব মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেয়া উচিত। আশা করি, আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করবেন।


সম্প্রতি জেদ্দায় আটকে পড়া নিয়ে নিজের উৎকণ্ঠার কথাও জানান তিনি। মুশফিক বলেন, সেখানে প্রায় দেড় দিন থাকতে হয়েছে এবং সময়টা খুবই দুশ্চিন্তার ছিল। আল্লাহর রহমত ও সবার দোয়ায় দেশে ফিরতে পেরেছি। এখনো যারা সেখানে আছেন, আশা করি তারাও দ্রুত পরিবারের কাছে ফিরবেন।


এদিকে নাতি ও ছেলেকে নিয়ে একসঙ্গে ঈদের নামাজ পড়তে পেরে আবেগাপ্লুত হন তার বাবা মাহবুব হামিদ তারা। বিদেশে যুদ্ধাবস্থার মধ্যে ছেলের আটকে থাকার সময়টিকে স্মরণ করে তিনি বলেন, তখন পরিবার খুবই উদ্বেগে ছিল এবং আল্লাহর কাছে দোয়া করা হয়েছিল।


তিনি আরও জানান, ক্রীড়ামন্ত্রী ও কনস্যুলেট জেনারেলের বিশেষ উদ্যোগে মুশফিকুর রহিম ও এনামুল বিশেষ টিকিটে বাংলাদেশ বিমানে করে দেশে ফিরতে পেরেছেন। ছেলের পাশে নাতিকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে পারাকে মহান আল্লাহর প্রতি বিশেষ শুকরিয়া হিসেবে দেখছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com