
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় রয়েছে।
রবিবার (১৫ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ফলে আজকের সর্বশেষ এই ম্যাচে যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে সিরিজ।
টস জিতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানান, দলে কয়েকজন খেলোয়াড় চোটে থাকায় তারা আগে বোলিং করতে চেয়েছেন। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে এবং দল বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। এই উইকেটে প্রায় ২৬০ রান প্রতিযোগিতামূলক সংগ্রহ হতে পারে।
বাংলাদেশ এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। অন্যদিকে পাকিস্তান দলে এসেছে দুই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]