বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২৩:১৫
বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল।


শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ডার্ক-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।


বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল। মিরাজ ৩৪ রানে ২টি এবং রিশাদ ৫৬ রানে ৩টি উইকেট নেন। পাকিস্তানের শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ৪৩ রানের মধ্যে। পাকিস্তানের পক্ষে মাজ সাদাকাত ও সালমান আলী আগা অর্ধশতক করেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে সামাল দেন লিটন দাস। বৃষ্টির কারণে ম্যাচ ৩২ ওভারে নামিয়ে আনা হলে নতুন করে ২৪৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।


তবে ৩৩ বলে ৪১ রান করে লিটন দাস আউট হয়ে গেলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ছয় নম্বরে নেমে আফিফ হোসেন করেন ১৪ রান। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কেউই সিঙ্গেল ডিজিটের বেশি করতে পারেননি।


শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তাওহীদ হৃদয় ২৮ রান করে আউট হন, তখন দলের সংগ্রহ ছিল ১০৩ রান। এরপর মাত্র ১১ রান যোগ করেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।


পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি, মাজ সাদাকাত ৩টি এবং শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট নেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com