ইয়ামালের গোলে লা লিগায় বার্সার জয়
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:২৮
ইয়ামালের গোলে লা লিগায় বার্সার জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

লামিনইয়ামালের গোলে লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। অ্যাথলেতিক ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা।


বিলবাওয়ের মাঠ বরাবরই কঠিন পরীক্ষা প্রতিপক্ষের জন্য। ব্যতিক্রম নয় বার্সেলোনাও। চোটের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানো দলটি নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না।


প্রায় ৭১ শতাংশ পজেশন রাখলেও, গোলের জন্য সাত শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।


ম্যাচজুড়ে আক্রমণ চালিয়ে যাওয়া বার্সা লিড পায় ৬৮ মিনিটে। পেদ্রির পাস থেকে, বাঁ পায়ের শটে বল জালে পাঠান ইয়ামাল। তাতেই নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য।


চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। এই জয়ে টেবিলের শীর্ষে ৪ পয়েন্টের লিড ধরে রাখল কাতালানরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com