উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:২৯
উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের তুলনায় উত্তর কোরিয়া যে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ হবে, তা আগে থেকেই জানা ছিল। তবু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল সমর্থকদের।


কিন্তু শুক্রবার (৬ মার্চ) সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ফিফা র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী দলটির সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়েছেন পিটার বাটলারের শিষ্যরা।


সিডনিতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোরিয়ানরা। তাদের গতি ও সংগঠিত আক্রমণের সামনে বেশিরভাগ সময়ই চাপে ছিল বাংলাদেশের রক্ষণভাগ।


কোরিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন কিয়ং-ইয়ং কিম।


এছাড়া একটি করে গোল করেছেন জিন-হং হ্যান, ইউ-জং মিয়ং ও হাই-ইয়ং কিম।


কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ।


ফলে টুর্নামেন্টে বড় এক হারের মুখ দেখেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মেয়েদের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com