পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯
পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।


বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে তার। গতকাল (শনিবার) বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন বুলবুল।


এর আগে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও বেশ ব্যস্ত সময়ই পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদশে। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।


এরই মাঝে একবার বিসিবি সভাপতি হঠাৎ দেশ ছেড়েছেন বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি খবরও বেরোয় একাধিক গণমাধ্যমে। ঠিক পরদিন সকালেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে তাদের চমকে দেন বুলবুল। এবার তিনি পরিবারের কাছে ছুটছেন পূর্বনির্ধারিত সূচি অনুসারে।



বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com