
চট্টগ্রাম-১০ আসনের নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবাল। তার সঙ্গে ভোট দেন তার ভাই ও ক্রিকেটার নাফিস ইকবাল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কাজির দেউরি চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে গাড়িতে এসে পৌঁছান তামিম। নিরাপত্তার জন্য তাকে সেনাবাহিনী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করান।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম ইকবাল বলেন, 'জীবনের প্রথম ভোট দিলাম, পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। খুবই ইজি প্রসেস। আশা করি সবাই সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]