আগামী ৩ দিন ইন্টারনেট ধীরগতির শঙ্কা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৩
আগামী ৩ দিন ইন্টারনেট ধীরগতির শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।


বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত সিমিইউ-৫ ক্যাবলের কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। মোট সময় লাগবে তিন দিন আট ঘণ্টা।


এই সময়ের মধ্যে কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সিসিইউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসির অপর সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে।


বিএসসিপিএলসি জানিয়েছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় নিশ্চিত করা যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com