দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, মৃত্যু বেড়ে ৫০
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৬:৩৮
দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, মৃত্যু বেড়ে  ৫০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছর পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি। মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫০ বাংলাদেশির মৃত্যু হয়েছে।


শনিবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।


এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২২ হাজার ৯৫২ জন বাংলাদেশি।


এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে আরও ১৯ হাজার ২৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৩ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫০ হাজার ১০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com