হজে গিয়ে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:০১
হজে গিয়ে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. আজহারুল ইসলাম (৭০) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজে গিয়ে এ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শুক্রবার (৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৃত হজযাত্রীর ছেলে কিবরিয়া হোসেন।


মৃত আজহারুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবিন্দ্রপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পেশাগত জীবনে তিনি নবাবগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান আজহারুল ইসলাম। মক্কায় অবস্থানকালে বৃহস্পতিবার তিনি হঠাৎ জ্বর ও কাশিতে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মক্কার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শুক্রবার জুম্মার নামাজের পর পবিত্র মসজিদুল হারামে আজহারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মক্কার শারায়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com